মো: জাহাঙ্গীর আলম হৃদয়: সৌদি খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ (Saudi Food and Drug Authority-SFDA) কর্তৃক তিন দিনব্যাপী ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্য পণ্যের মেলা ৩০ সেপ্টেম্বর রিয়াদে শুরু হয়েছে। সকালে রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন SFDA এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিসাম আল-জাদে। মেলায় ২০ টি দেশের ৮০টি প্রতিষ্ঠান ও স্থানীয় ১২০টি প্রতিষ্ঠানসহ মোট ২০০টির বেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলা পরিদর্শনকালে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পন্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন মেলায় অংশগ্রহনের মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পন্যের পরিচিতি বৃদ্ধি পাবে। আগামী দিনে দেশের ঔষধ ও খাদ্যপণ্য রপ্তানী বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

গোলাম মসীহ আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের ও বিপুল চাহিদা রয়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি সৌদি আরবে রফতানি বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরণের সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলে জানান।
মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। র
ফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের ঔষধ কোম্পানি ARISTOPHARMA LTD ও RADIANT Neutraceuticals ও মৎস্য প্রক্রিয়াজাতকরন প্রতিষ্ঠান MASUD FISH PROCESSING & ICE COMPLEX LTD. ও Pacific Sea Foods Ltd. মেলায় অংশগ্রহণ করে।
দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মোঃ আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলামও এসময় মেলা পরিদর্শন করেন।