সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা ও কারামুক্তি কামনায় দোয়া আলোচনা সভা করেছে বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটি।
বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল ম্যানেজিং নির্বাচিত সদস্য জনাব হামেদ কাজী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও আলোচনা সভা টি সঞ্চালনায় ছিলেন বাহরাইন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোকবুল হোসেন মুকুল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন প্রবাসী ২০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাহরাইন তালে’মূল কোরআন এর সেক্রেটারি জেনারেল প্রকৌশলি জনাব মোঃ মোস্তফা ও সহকারী সেক্রেটারি জেনারেল প্রকৌশলী জনাব মোঃ বদরুল আলম।

সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক হাসনাইন চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রানা, বাহরাইন জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মজুমদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফি উদ্দিন আহম্মেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাজী সামসুজ্জামান রাজু, মানামা মহানগর বিএনপি’র সভাপতি মোঃ নূরুল হক এবং বাহরাইনস্থ নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বাহরাইন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এন পি’র সভাপতি আইটি তাজুল ইসলাম ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মৃধা ও বাহরাইনস্থ নবীনগর উপজেলা বি এন পি’র সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন মিয়া ও সহ সভাপতি কাজী সালাহ উদ্দিন প্রমুখ।
উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন -বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ সারফিন, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, মানামা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বেলালপ্রমুখ।
এছাড়া বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠন ও বিভিন্ন আঞ্চলিক শাখা কমিটি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা ও কারামুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।