প্রেস বিজ্ঞপ্তি: ২০২০ সালের জাতিসংঘের ৭৫তম সাধারণ সভাকে সামনে রেখে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি ‘Post Pandemic World Economy: Necessity of Togetherness’ শিরোনামে একটি ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সটি ৩০ সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ সময় রাত ৮টা এবং যুক্তরাষ্ট্র সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্সে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অংশগ্রহণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া কনফারেন্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন বিশিষ্ট বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করে কোভিড-১৯ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’র ‘Post Pandemic World Economy: Necessity of Togetherness’ শিরোনামে ভার্চুয়াল কনফারেন্স