নাজমুল ইসলাম মকবুল, সিলেট: সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মো: শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ প্রমূখ।
নব নির্বাচিত নেতৃবৃন্দ সিলেটের সাংবাদিকদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়তে জোরালো ভুমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।