আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতাল-বাংলা এ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাজধানী রোমের স্থানীয় একটি গির্জা হলে ২৮ ও ২৯ ডিসেম্বর ২০১৯ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কমিউনিটি প্রতিনিধি সম্মেলন। ইতালি প্রবাসী বাংলাদেশীদের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে প্রবাসের মাটিতে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠান করা হয়েছে বলে জানিয়েছেন, ইতালি-বাংলার কর্ণধার ও আয়োজক শাহ মো: তাইফুর রহমান ছোটন।
রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়ার ফুড অফ রোমা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কমিউনিটির সকল নেতাদের এই সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান। তাইফুর রহমান ছোটন বলেন, আমরা আমাদের প্রবাসী আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা চাচ্ছি। তিনি বলেন “এই কমিউনিটিতে যা কিছু মঙ্গল ও কল্যাণকর হয়েছে তার পিছনে রয়েছে এই ধরনের বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দরা।”
এছাড়াও প্রেস কনফারেন্সে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, রোমসহ ইতালির বিভিন্ন শহরের প্রতিনিধিদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম এবং কমিউনিটিতে বিভিন্ন সময় বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান বা সংগঠনকে কমিউনিটিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আয়োজনের সফলতার মধ্য দিয়ে ইতালীতে বাংলাদেশী কমিউনিটি আরও একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আয়োজকরা।
এই প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসানুজ্জামান কামরুল, লায়লা শাহ, আখি সীমা কাওসার।