হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ ডিসেম্বর২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ প্রিন্স রেষ্টুরেন্টের পার্টি হলে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জনাব জাহাঙ্গীর এম. আলম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম শাহীন।
উক্ত সভায় সভাপতি মহোদয় জানান যে, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে কিছুদিনের জন্য তিনি বাংলাদেশ যাচ্ছেন। তাই সভাপতি মহোদয়ের অনুপস্থিতিকালীন সময়ে দলের কার্যক্রম সুষ্ঠ পরিচালনার লক্ষ্যে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি জনাব মোস্তাক আহম্মেদ, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় আরও কমিটির বিগত সময়ের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূনাঙ্গ কমিটিতে আংশিক পরিবর্তন ও পরিবর্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত সময়ে কমিটির বিভিন্ন কার্যক্রমে কিছু কিছু সদস্যের ভ‚মিকা ছিল প্রশংসনীয় তাই যোগ্যতার ভিত্তিতে উক্ত সদস্যগণের পদবী পরিবর্তনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংযোজিত ও পদবী পরিবর্তন সদস্যগণ হচ্ছেন : (১) জনাব ফিরোজ হায়দার- সহ সভাপতি, (২) মোস্তফা আহম্মেদ- সহ সভাপতি, (৩) মোফাজ্জল ভ‚ইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, (৪) হারুন-অর-রশীদ- যুগ্ম সাধারণ সম্পাদক, (৫) রুহুল আমিন-সহ সাধারণ সম্পাদক, (৬) আলম মন্ডল: সহ সাংগঠনিক সম্পাদক, (৭) তাহমিনা আকতার: সহ সাধারণ সম্পাদিকা, (৮) নূর-নবী চৌধুরী: কার্যকরী সদস্য, (৯) মোঃ মনির খান: কার্যকরী সদস্য।
সভায় সভাপতি তাঁর অনুপস্থিতিকালীন সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং স কলের নিকট দেয়া প্রার্থনা করে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।
সর্বশেষে জাতীয়তাবাদী শ্রমিক দল, যুক্তরাষ্ট্রের কার্যকরী কমিটির পক্ষ থেকে দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আলম মন্ডল সভাপতি মহোদয়কে ফুলের তোড়া প্রদান করেন।