কাওসার আহমদ, কানাইঘাট, সিলেট: সারাদেশের ন্যায় কনকনে শীতে সিলেটের গ্রামাঞ্চলে অসহায় দরিদ্র মানুষদের কষ্ঠ কিছুটা লাঘব করার চিন্তা করে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন “কর্জের হাসানাহ ফান্ড” এর সদস্যরা। তারা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
১১জানুয়ারি ২০২০ শনিবার সকাল ৮.৩০ মিনিটে গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাছবাড়ি মডার্ন একাডেমির অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, প্রবীণ মুরব্বি হাজি আব্দুল জলিল, গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক জহুর আলী, প্রাবাসী আবু ইউসুফ, আব্দুন নুর, কর্জে হাসানা ফান্ড’র উদ্যোক্তা কাওছার আহমদ, গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সভাপতি সাইফুল আলম, সেক্রেটারি রাহেল আহমদ, নবীন কবি কামরুল ইসলাম, নাবিল, আজাদ প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেছেন, বিত্তশালী এবং প্রবাসীরা এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে। এছাড়া বক্তারা শীতের প্রকোপ এর সময় করণীয় বিশেষকরে শিশু ও বৃদ্ধদের প্রতি বেশী করে খেয়াল রাখা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণসহ মূল্যবান পরামর্শ দেন।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২০ গোয়ালজুর গ্রামের তরুণ প্রজন্মের উদ্যোগে “কর্জে হাসানাহ ফান্ড” গঠন করা হয়। ফান্ডের লক্ষ্য হলো সুদ বিহীন ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গ্রাম এবং সমাজ থেকে সুদ মুক্ত করা। ফান্ডের স্লোগান হলো, “আসুন সুদ কে না বলি, সুদ মুক্ত সমাজ গড়ি”।