উমর ফারুক হিমেল, সিউল, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার কিম্পু সিটির মুসলিম হালাল ফুড মার্টে ১১জানুয়ারি ২০২০ শনিবার কোরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভিসা সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা কিম ওল সু কনসাল্টিং ফার্মের কর্ণধার অভিজ্ঞ ইমিগ্রেশন কর্মকর্তা কিম ওল সু কোরিয়ার ভিসা সংক্রান্ত নানা জটিল বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। কিভাবে বিদেশী কর্মীরা ই 9 থেকে ই 7-4 ভিসায় পরিবর্তন করতে পারবে, একই কোম্পানীতে ৪ বছর ১০ মাস বৈধভাবে থাকার পরে রি এন্ট্রি কিভাবে হবে, যারা চাকরি পরিবর্তন করেছে তারা কি প্রক্রিয়ায় আসবে, ভিসাবিহীন লোকদের জন্য নতুন কি সুযোগ সুবিধা এসেছে সব বিষয়ে বিশদ আলোচনা করেন। একই সাথে কোরিয়ান ভাষা দক্ষতা অর্জন প্রোগ্রাম kiip এর জুলাই থেকে নিয়মের পরিবর্তন বিষয় নিয়েও কথা বলেন। তিন ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশিদের নানা প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, এই সেমিনারের আয়োজন করেন মুসলিম হালাল ফুড মার্টের কর্ণধার ওক সুন কু। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন (বি এস কে) সভাপতি কাজী শাহ আলম , দোভাষী হিসেবে তরুণ উদ্যোক্তা সাব্বির আহমেদ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল, সংগঠক বায়েস, আব্দুল হামিদ সহ প্রমুখ।
বলাবাহুল্য, কোরিয়ার ইমিগ্রেশন আইনের নানা ধারা জেনে, ২০২০ সালের পরিবর্তিত নিয়মগুলো জানতে পেরে, পাশাপাশি ই7-4 ভিসার প্রস্তুতি সম্পর্কিত কৌশল, সোশ্যাল ইন্টিগ্রেশন (KIIP) এর ২০২০ সালের জুলাই মাস থেকে যে পরিবর্তন আসছে তার বিশদ বর্ণনা এবং অবৈধদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তন ও পুনরায় কোরিয়া প্রবেশের সুযোগ সমূহ নিয়ে বিস্তারিত জানতে পেরে আগত বাংলাদেশি কর্মী ভাইয়েরা সন্তোষ প্রকাশ করেন
উক্ত সেমিনারে জিএমই রেমিটেন্স এর বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়।