হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও পরবর্তীতে বিএলএফ প্রতিষ্ঠাতা, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাই চিকিৎসার উদ্দেশ্যে ৩০ জুলাই মঙ্গলবা দুপুর ২:২৫ মিনিট এমিরাত এয়ারযোগে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন।
চিকিৎসা সংক্রান্ত কাজে তিনি নিউইয়র্কে কিছু দিন অবস্থান করবেন। পাশাপাশি ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং নিউজার্সী সহ আমেরিকার আরো কিছু অঙ্গরাজ্যে যাওয়ার কথা রয়েছে।এ সময় তিনি তাঁর রাজনৈতিক শিষ্য, শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করবেন।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন ।সেখান থেকে ৩০ নভেম্বর ঢাকা’র উদ্দেশ্যে রওয়ানা হয়ে তিনি ১ ডিসেম্বর দেশে পৌছবেন বলে জানা গেছে ।