হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ১১ আগস্ট রোববার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদগুলোতে ইতিমধ্যে এই ঘোষণা দেয়া হয়েছে। প্রবাসীরা ইতিমধ্যেই কোরবানীর পশু ক্রয় করেছেন এবং নিকটস্থ দোকানগুলোতে কোরবানীর অর্ডার দিয়েছেন। মসজিদগুলোতে নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে, আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।