আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ২১ সেপ্টম্বর সিডনির ল্যাকান্বা খুশবো রেস্টুরেন্টে রাত ৮:০০টায় ঢাকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সিডনিতে বসবাসরত বাঙ্গালি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দেশ থেকে আগত ইঞ্জি বোরহান উদ্দিনের সাথে আলোচনায় বসেন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: বোরহান উদ্দিন, আবু সাইদ, গোলাম মাহমুদ, হূমায়ুন কবীর, মতিয়া রহমান, সারোয়ার জাহান, নজরুল ইসলাম, ফারুক মোল্লা, শাহরিয়ার রেজা (বিলাস), শারমিন খান (ইভা) প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রকৌশলীরা মো: বোরহান উদ্দিন। তিনি একজন সিআইপি এবং বিজনেস মাইগ্রেশনে আগামী জানুয়ারী থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে স্থায়ীভাবে বসবাস করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় Bangladesh University of Textiles সংক্ষেপে বুটেক্স BUTEX বলে। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সরকারি টেক্সটাইল প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইদানীং অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে দেশের বাইরে পড়তে যাচ্ছেন বা প্রবাসে বসবাস করতেছেন।