প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত ইন্টারভিউ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার হবে বলে
সিক্স সীজনস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন।
ইন্টারভিউ নাটকের পরিচালক মানসুর আলম নির্ঝর বলেন, দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সমসাময়িক বিষয় নিয়েই নাটকটি তৈরি করা হয়েছে। ঢাকা উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে।
ইন্টারভিউ নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ফারহান আহমেদ জুভান, তানজিন তিশা, মো: জাহাঙ্গীর আলম হৃদয় সহ আরও অনেকে।