মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: মোহনা টেলিভিশনের নিখোঁজ সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে ফিরিয়ে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে
৫ আগস্ট সকালে চাঁদপুর শাহরাস্তিতে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টেলিভিশনের সৌদিআরব প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ সভাপতি হাবিবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সৈয়দ আমরুজ্জামান সবুজ, দ্বীন মোহাম্মদ মুন্না, সিদ্দিকুর রহমান নয়ন সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নিখুঁজ সাংবাদিক মুশফিকুর রহমানকে ফিরিয়ে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক মুশফিকুর রহমান মোহনা টেলিভিশনের প্রধানমন্ত্রী বিটে রিপোটিং করতেন।