আনোয়ার হোসেন মামুন: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সন্দ্বীপ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বাদামতলী কাছিয়াপাড়। বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকালে সন্দ্বীপ কাছিয়াপাড় বাদামতলী প্রাইমারী স্কুল মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও শোক সভা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এম আর রুবেল এর পরিচালনায়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাউরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সফিকুল মাওলা সফিক, সন্দ্বীপ হারামীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উল্লাহ। শোক সভায় বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগ কাতার শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মামুন,সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম রনি, সন্দ্বীপ হারামীয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ সজিব, সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ। শোক সভায় আরও উপস্থিত ছিলেন, শোক সভার উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ বেলাল, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মনির, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র সদস্য মোহাম্মদ কারিউল মাওলা, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম জাবেদ, মোহাম্মদ জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাদামতলী মসজিদের ইমাম হাফেজ নুরুল আফছার। অনুষ্ঠানে আগত অতিথিদের সন্দ্বীপ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বাদামতলী কাছিয়াপাড় পক্ষ থেকে আপ্যায়ন করা হয়।