মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই তার উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আয়োজিত ২০ জুন সারজা হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে সংগঠনের বর্ধিত সভায় বক্তারা একথা বলেন। বক্তারা আরো বলেন, আরব আমিরাতে এই নতুন সংগঠনটিকে কেন্দ্র করে কে কি বলল বা কি হবে এই সব চিন্তা না করে সংগঠনের বৃহৎ স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনসুর সবুর।
বিশেষ অতিথি ছিলেন ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী আবু নাছের, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহ-সভাপতি ও দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি মিসেস কাউছার নাছ, সহ-সভাপতি নুর মোহাম্মদ, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী ।
বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রহিম বাবুল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, সংগঠনের সহ-সভাপতি হানিফ মৃধা, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার আলম, রিকু শর্মা, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার, এয়ার মোহাম্মদ, কাজী সালাউদ্দিন সহ আরো অনেকে। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।