ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ১৬ সেপ্টেম্বর রবিবার শাহ্ জালাল প্রবাসী সংগঠন লেবাননের শৈফাত শাখা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভা উপলক্ষে নৈশভোজেরও আয়োজন করা হয়।
শৈফাত শাখার সভাপতি শেখ সাইফুদ্দীন আনোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জবরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শামিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা নুর মিয়া, উপদেষ্টা শাহিন আহমেদ, ইসহাক আলী, সাধারণ সম্পাদক রোহেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোমান, উপদেষ্টা আব্দুল আহাদ রহমান, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ জামিল আহমেদ সহ অনেকে।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া এবং সংগঠনটি নিয়ে সংগিত পরিবেশন করেন কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক সুলতান আহমেদ শিপো। বক্তব্য রাখেন সাইদা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জালা জলদ্বীপ শাখার সভাপতি আব্দুল হান্নান, শৈফাত শাখার উপদেষ্টা জসিম উদ্দিন সহ আরো অন্যান্যরা।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসের মাটিতে মিলে মিশে থাকা খুবই প্রয়োজন। একে অপরের সাথে ভ্রাতেৃত্বে বন্ধন দৃঢ় রাখাই এই সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য। এসময় শাহ্ জালাল প্রবাসী সংগঠন লেবাননের কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।