প্রবাস মেলা ডেস্ক: ১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও এর বাস্তবায়নকারী সংস্থা রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি), আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড- এর সহযোগিতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে সানচাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম-এর আওতায় বৃত্তি প্রদান ও ইংরেজি বানান প্রতিযোগিতার আয়োজন করে।
সহায়তপ্রাপ্ত ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রম ভিত্তিক গণিত ও ইংরেজী পরীক্ষা এবং ইংরেজি বানান প্রতিযোগিতায় প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে মোট ২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বানান প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিল শিশুদের শুদ্ধবানানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করা, যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রতিযোগিতামূলক মানসিকতার বিকাশ এবং দুস্থ শিশুদের অর্থনৈতিক সহায়তা প্রদান।
পটুয়াখালী বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব পিজুস চন্দ্র দে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার, বাউফল, পটুয়াখালী; জনাব ওয়াহিদ রহমান, প্রতিনিধি, আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড সহ সংশ্লিষ্ঠ এলাকার প্রধান শিক্ষকবৃন্দ; আরএসসি-ডিসিআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্য-মান্য ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনাব কাজী হাসানুজ্জামান, এরিয়া ম্যানেজার, আরএসসি; উপস্থিত আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড এবং সম্মানী ব্যাক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং আরএসসি-ডিসিআই এর বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনটি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত মোট ২৩০ শিক্ষার্থীদের মধ্য থেকে গড় নম্বরের ভিত্তিতে মোট ২৯ জন চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় তিনটি শ্রেণীর বিজয়ী প্রথম ৫ জন করে ১৫ জনকে বিজয়ী পুরষ্কার এবং অবশিষ্ট ১৪ জনকে সান্ত¦না পুরষ্কার হিসেবে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া চার জন মেধাবী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত শিক্ষার্থীগণ আরএসসি-ডিসিআই এবং আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড কতৃপক্ষকে তাদের এই অসাধারণ সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানান। উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ আরএসসি-ডিসিআই এবং আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড- এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অসহায় ও দুস্থ শিশুদের জন্য তাদের এই কর্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।