জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটনের প্রথম সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লুটনের একটি অভিজাত হলে সংগঠনটির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, স্থানীয় নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান সৈয়দ শামীম ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুটনের মেয়র এমি নিকলস, ডেপুটি মেয়র শাহানারা নাসির, কাউন্সিলর রুমি চৌধুরী, ফাতিমা বেগম, আজিজুল আম্বিয়া, সাবেক মেয়র তাহের খান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নাজিয়া খানম, ইরাক চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক বি.ই. আসুক আহমদ এমবিই, অলি খান এমবিইসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতি সৈয়দ শামীম ইসলাম তাঁর বক্তব্যে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “২০২১ সালে মানবিক একটি আবেদন থেকেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। তিন বছরের মধ্যে আমরা সবাই মিলে যেভাবে বিভিন্ন মানবিক কাজে যুক্ত থেকেছি—তা প্রশংসনীয়। বাংলাদেশের বন্যার্তদের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসায় অনুদান, অসহায়দের পাশে দাঁড়ানো—সবই ছিল আমাদের কার্যক্রমের অংশ।”
প্রথম পর্বের সমাপ্তি ঘটে জালালাবাদ মসজিদের খতিব মাওলানা বাহলুল সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে।
দ্বিতীয় পর্বে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নেতৃত্বে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সৈয়দ শামীম ইসলাম সভাপতি, মনজুর আহমদ শাহনাজ সাধারণ সম্পাদক, প্রফেসর আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ এবং আকতার আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। মোট ৬৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কাইয়ুম পংকি তালুকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহরিয়ার আহমদ সুমন, এসআই খান, শাহ শিপন, প্রফেসর আনোয়ার হোসেন, কে আর জসিম, দেলোয়ার আহমদ, ফজলু রহমান, রিয়াজ উদ্দিন, লুৎফুর, সৈয়দ রুয়াজ আহমদ প্রমুখ।
সম্মেলনের শেষাংশে উপস্থিত সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।