জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার লন্ডনের মেনর পার্কের নবাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল এর সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাংগঠনিক সম্পাদক সোহাগ সিকদারের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক, সহ-সভাপতি জনাব আবেদ রাজা, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, সিলেট জেলার শ্রীমঙ্গল পৌরসভার চারবারের মেয়র মহসিন মিয়া মধু, ইতালি বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসবাউজামান বাবু, আব্দুস সালাম বেপারী, আবু নোমানসহ আরও অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পদাধিকারী ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নাসির মাদবর, জসিম পেদা, রিপন মুন্সী, তরুণ সরদার, এমদাদুর রশিদ সুমন, নজরুল ইসলাম হাওলাদার, সিনিয়র সহসভাপতি মাসুদ সরদার, সহসভাপতি জুয়েল রারী, উজ্জল খান, কামাল হোসেন, উজ্জল কাজী, কাজী রিয়াজ, যুগ্ম সম্পাদক মুনীর হোসেন, নাহিদ গোড়াপি, আলামিন সুমন, রাশেদ আখন্দ, মো. সাঈদ ফরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম পেদা ও মো. রুবেল মাল, দপ্তর সম্পাদক সাগর শেখ, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন রাহুল, আন্তর্জাতিক সম্পাদক মো. আবু বকর, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, রিংকু খান, আ. আজিজ মোল্লা, লিটু ময়না খোকন প্রমুখ।
সবশেষে মিলনমেলায় ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।