জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গান, খেলাধুলা, র্যাফেল ড্র ও আনন্দঘন নৌ-ভ্রমণের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশী কালচারাল এসোসিয়েশন বার্কিং এন্ড ডেগেনহাম লন্ডন ইস্টের ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশেষ পিকনিক। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) টেমস নদীর বুকে জাহাজযোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুম মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর উদ্দিন বশীর। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হওয়া এ আয়োজনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোতালেব মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হোসেন কেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোপান ও কোষাধ্যক্ষ রবিউল করিম মিন্টু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি ইউকের সভাপতি কাজী মন্সুর আহমেদ শিপু, সাঞ্জিদা আহমেদ ববি, মাহফুজা বেগম ডালিয়া, সিলা জাহাঙ্গীরসহ আরও অনেকে।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নৌ-ভ্রমণে ছোট-বড় সবার জন্য ছিল খেলাধুলা ও র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করা হয় লন্ডন-জেদ্দা-লন্ডন এয়ার টিকিট। মাঝেমধ্যে টেমস নদীর ঢেউ আর ঝড়ো বাতাসে ভ্রমণপিপাসুরা পান ভিন্নমাত্রার আনন্দ।
সবশেষে জাহাজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য আন মুল হাবিবাকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।