প্রবাস মেলা ডেস্ক: অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আবু তাহের মুহাম্মদ জাবের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।