হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আলবেনী ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিউইয়র্কের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২৪ আগস্ট ২০২৫) নিউইয়র্ক স্টেটের রাজধানীর ইলম এভিনিউ পার্কে।
অনুষ্ঠান সফল করতে সংগঠনের সভাপতি মমিনুর রহমান খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ প্রবাসীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুইন্স সোশ্যাল এডল জে কেয়ারের প্রেসিডেন্ট প্রকৌশলী মাহফুজুল হক। গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিসমিল্লাহ গোসারির কর্ণধার মো. শাহজাহান। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।
দিনব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলা। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আফজল হোসেনসহ অন্য শিল্পীরা। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।