প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজির পর সবচেয়ে বেশি ভাষায় কথা বলা হয় বাংলা ভাষায়। ফলে লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। বাংলার পরে পোলিশ এবং তুর্কি ভাষা প্রচলিত। ‘সিটি লিট’ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে।
সমীক্ষায় বলা হয় লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন মানুষ এখন বাংলা ভাষায় কথা বলেন। এবং ভাষাগত প্রচারের দিক থেকে বাংলা ভাষার পরেই রয়েছে পোলিশ এবং তুর্কিরা । লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও অন্যান্য বিদেশীদের তুলনায় এগিয়ে আছেন ধর্মগত দিক দিয়েও অন্যান্য দেশের তুলনায় প্রবাসী বাংলাদেশীদের স্থান লন্ডনে ।
এই মুহূর্তে বিশ্ব জুড়ে বাংলাভাষীর সংখ্যা ক্রমশ বাড়ছে। লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন।
তবে এই সমীক্ষা থেকে জানা গেছে, ব্রিটিশদের মধ্যে তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে ও লিখতে পারেন। নিজেদের উৎসাহেই তাঁরা বাংলা শিখেছেন, যা অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি।
লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে–অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।