জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: অনাড়ম্বর উৎসাহ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দোহার এসোসিয়েশন ইউকে’র অভিষেক এবং বিজয় দিবস অনুষ্ঠান পালিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি সাজাহান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ব্যরিস্টার নাজিমুদ্দিন চৌধুরী এবং ২টি পর্বে উপস্থাপনা করেন আলমগীর খান বাবু, সুমনাসুমি এবং সহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের এবং বিভিন্ন সামাজিক সংগঠকদের নেতৃবৃন্দ ছাড়াও নতুন প্রজন্মের মেধাবিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি রাত ১১টা পর্যন্ত পূর্ব লন্ডনে ইলফোরডের উরস্লিন একাডেমীতে খুবই জাঁকজমকপূর্ণ ছিল। স্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী কল্পনা, সুনাম ধন্য হাসি রানী, শম্পা দেওয়ান এবং আসাদুজ্জামান বিপ্লব গান পরিবেশন করেন। এছাড়া বাংলাদেশ থেকে আসা প্রতীক হাসানের সঙ্গীত পরিবেশনায় এবং নৃত্য পরিবেশনায় সোনিয়া সুলতানা এবং মোহাম্মদ দ্বীপের গান পরিবেশনা ছিল খুবই প্রাণবন্ত।

মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ব্যরিস্টার নাজির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জি এস সুলতান, ফায়েজ আহমেদ চৌধুরি কাউন্সিলার রেডব্রিজ, জসিম উদ্দিন কাউন্সিলর নিউহাম। হাবিব হোসাইন দোহার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ব্যরিস্টার আশিকুর রহমান সবুজ, আবু জাফর মোহাম্মদ সাইদ, হেলাল চৌধুরী, ব্যারিস্টার হাফিজুর রহমান চৌধুরী,আমানুল্লাহ আমান প্রমুখ।

এছাড়া উপদেষ্টা পরিষদের মোহাম্মদ শাহজাহান, বুরহান আহমেদ, তোফাজ্জল হোসেন দিদার তালুকদার, মোহাম্মদ আব্দুস সালাম, মাহফিজুর রহমান সেলিম, মোহাম্মদ আলমগীর হোসেন, ব্যরিস্টার মোহাম্মদ আশিকুর রহমান সবুজ, মোসারফ হোসেন বাবুল, কৌশলী গোলাম সরোয়ার হোসেন আমরোজ; কার্যকরী কমিটির সভাপতি শাহজাহান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর মিজানুর রহমান, সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন মুক্তার, সাধারণ সম্পাদক হাবিব হোসেন, যুগ্ম সম্পাদক সুলতান মাসুম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মারুফ মুরল মাসুম, অর্থ সম্পাদক শামীম চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো: জুয়েল মাঝি, সাংস্কৃতিক সম্পাদক মিসেস কল্পনা কাজী, শিক্ষা সচিব মো: সোহেল খান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, ক্রীড়া সম্পাদক ইমরান মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ফেরদৌসারা মারিন, সদস্য শহীদুল ইসলাম খান, আলমগীর খান বাবু, মো: মোজাম্মেল হক খোকন, সুমন শেখ জাহাঙ্গীর, জালাল উদ্দিন মোল্লা শামীম, মো: মাসুদ হাসান বাবুল সহ অনেকেই।
অ্যাওয়ার্ড প্রদান ও নৈশ ভোজনের মধ্য দিয়ে দোহার এসোসিয়েশন ইউকের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।