রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: প্যারিসের অভিজাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ সাবেক সভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাসান সিরাজ, প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অজয় দাস, বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টা সাইফুল আলম, উপদেষ্টা জয়নাল আবেদিন সিদ্দিকি মানিক,উপদেষ্টা, খায়রুল আলম খসরু, আব্দুর রহমান বাচ্চু, রফিক আহমেদ, পারভেজ আহমেদ, আব্দুল বাছিত সুমন, মিহাজুল ইসলাম, আব্দুল খায়ের, বাচ্চু মিয়া সিদ্দিক, শাহ আব্দুল কাদির, মোহাম্মদ জিলো খান,ফিরোজ মিয়া জাকির সিদ্দিক প্রমূখ ৷

সর্বসম্মতিক্রমে আগামী ২০২২-২০২৪ সালের জন্য আব্দুল হান্নান কুটি কে সভাপতি, রাজনুল আমিন রাজনু, সহ সভাপতি, হাসান সিদ্দিকিকে সাধারণ সম্পাদক, আব্দুল বাছিত সুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাইদুর রহমান কয়ছরকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ৷
বিগত প্রায় ১৫ বছরের ন্যায় বন্যা, করোনা সহ সহ সকল মানবিক কাজে আগামীতেও কুলাউড়াববিপুল সকল বিপন্ন মুহুর্তে পার্শ্বে থাকার আশ্বাস করেন ৷
সাথে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ দ্রুত পূর্নাংঙ্গ কমিটি ঘোষনা করবেন ও আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিবেন কুলাউড়াবাসীর সকল দুর্যোগে মানবতার সহিত সবাইকে নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ৷