জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে লন্ডনে উছমান পুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র দ্বি -বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত কমিটিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব আব্দুল কাদিরের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুহিনের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের অন্যতম ট্রাস্টী মা: মাইদুল হক। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতি ও বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান জনাব আনহার মিয়া।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নবগ্রাম উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি আলহাজ আবদুল বারী। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব আজম আলী, কমিশনের সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও কমিশনের ট্রেজারার সামছুল আলম তপাদার, বিশিষ্ট রাজনীতিবিদ নাজমুল ইসলাম ও যুবনেতা জনাব মাহমদ আলী, উমরপুর ইউনিয়ন ট্রাস্টের যুগ্ম সম্পাদক জনাব বাবলু মিয়া, জনাব আঙ্গুর মিয়া সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাবেক ট্রেজারার আব্দুল মজিদ সিরাজ, সাবেক ট্রেজারার আলীম আল রাজি জামান, সৈয়দ হোসেন দীপন।

সভার আলোচ্য সূচি হিসাবে উপস্থিত ট্রাস্টিদের মতামতের ভিত্তিতে আগামী (২০১৯- ২০২১) সালের কমিটি গঠনের লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভার প্রথম পর্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য পাঠ করেন সভাপতি জনাব আব্দুল কাদির, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুহিন ও ট্রেজারারে প্রতিবেদন পেশ করেন ট্রেজারার সাহেল আহমেদ তপাদার।
দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনের পর নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব আজম আলী সাহেবের সভাপতিত্বে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। কমিশনের সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় নির্বাচন কমিশন উপস্থিত ট্রাস্টিদের মতামতের ভিত্তিতে শুধুমাত্র একটি প্যানেল থাকায় আগামী (২০১৯–২০২১) সালের জন্য এমরান, আনছার, মিজান পরিষদকে অনুমোদন করেন।
সভায় সংগঠনের ট্রাস্টি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সংগঠন বিরোধী কাজের জন্য উপস্থিত বিপুল সংখ্যক ট্রাস্টিদের মতামতের ভিত্তিতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি জনাব আব্দুল কাদিরের সমাপনী বক্তব্যের পর নতুন কমিটিকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।