জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২২, রবিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী ২০২২ অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং ম্যানেজার জাভেদ আহমেদ ও ক্যাপ্টেন শাহেদ আহমেদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সেক্রেটারি শামীম আহমেদ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের এ ধরনের আয়োজন ২০১৯ থেকে প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রেজারার শাকিল আহমেদ, জয়েন্ট সেক্রেটারি নুরুল খান, ক্রিকেট কো অরডিনেটর নুরুল আলম মান্না, ফিক্সার সেক্রেটারি আরিফ আরমান হিমেল, ক্রিকেট কোচ এম ডি রাজিব, প্রেস এন্ড মিডিয়া জাবেদ মিয়া, এক্সিকিউটিভ মেম্বার বাবুল হোসেন, আলিউর রহমান সহ অনেকে। অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, শরিফ ইসলাম owner of fest and misthi, নজরুল আহমেদ, owner of Naz fasion foods এবং জহুরুল ইসলাম সহ সামাজিক ব্যক্তিত্ব অনেকে। ক্লাবের সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে পুরুস্কার ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
উল্লেখ্য ২০১০ সালে কিছু অনুরাগী খেলোয়াড় নিবেদিত স্বেচ্ছাসেবক তরুণ বাংলাদেশিদের সুযোগ সৃষ্টির উপায় এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ক্যামডেনের বরোতে এই ক্রিকেট দল শুরু করে। এর পর কার্যক্রমে উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আনুষ্ঠানিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (২০১৯) হিসাবে গঠিত হয়।