মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে ১৭ মার্চ ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ্ জাতীয় সংগীত পরিবেশন এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বর্তমান করোনা ভাইরাস এর কারণে সংক্ষিপ্ত আকারেই প্রোগ্রাম সম্পন্ন করা হয়।