প্রবাস মেলা ডেস্ক: মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের কপি সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির একটি লিখিত চুক্তিপত্র থাকতে হবে।
ওই চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, বেতন, সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক কর্মীর দায়িত্ব হলো নিজ নিজ কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করা।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এ নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে হাইকমিশন।