ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার জেদ্দা কনস্যুলেট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধের নিমিত্তে ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কনস্যুলেট সেবা বন্ধ থাকার ফলে ১৯ হতে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত জন্য পাসপোর্ট আবেদন, নবায়ণ অথবা রি-ইস্যু এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে। তবে পাসপোর্ট নবায়ণের পক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে। পাসপোর্ট কাউন্সিলর কামরুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এসব কথা জানা যায়।
উল্লেখ্য, সৌদি আরবে এ পর্যন্ত ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দেশটির শপিংমল ও সরকারি অফিস ১৬ মার্চ ২০২০, সোমবার থেকে বন্ধ রয়েছে।