মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে মিকাত গ্রুপের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিজয় দিবস ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সৌদি মিকাত বাংলা গ্রুপের পরিচালক মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে- মাহবুব আলম মোল্লার সঞ্চালনায় অতিথি হিসেবে বিজয় দিবস ফুটবল খেলা উপভোগ করেন সৌদি নাগরিক আবু মাহমুদ, আবু আমির, বাংলাদেশি রফিকুল ইসলাম প্রমুখ।

সৌদি নাগরিকরা বলেন, বাংলাদেশের এমন আয়োজন দেখে অনেক ভালো লেগেছে, আগামিতেও বাংলাদেশের যেকোনো আয়োজনে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলেও বাংলাদেশের খেলা দেখে আমাদের কাছে মনে হচ্ছে বিশ্বকাপ ফুটবল এখনো চলছে।