মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগান কে সামনে রেখে ২৫ জানুয়ারি ২০২০ শনিবার, রাতে রিয়াদস্থ বাথা ঢাকা মেডিকেল সেন্টারের হল রুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে দেশ – বিদেশের পাঠক নন্দিত প্রবাস মেলা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।

প্রবাসী শিক্ষানূরাগী মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রবাস মেলা প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির বুরোচীফ মোহাম্মদ আবুল বশির।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা কেন্দ্র রিয়াদস্থ ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরব নিউজ২৪ চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, ঢাকা মেডিকেল সেন্টারের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর আতিকুর রহমান শিকারী, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সহ সভাপতি হাজী এইচ এম আলমগীর হোসেন, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেলের প্রতিনিধি মোহাম্মদ শানু, দেওয়ান মোহাম্মদ ইউসুফ, মোস্তাফিজুর রহমান বাচ্চু, প্রবাসী সাস্থ্যসেবা কর্মী মো: ফরিদ, শাহদাত পাটোয়ারী, আলমগীর হোসেন, সুরুজ আলী, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।

বক্তারা প্রবাস মেলা পত্রিকা দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছেন বলে ধন্যবাদ জানান, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব মামুন ইমতিয়াজ এর ভূয়সী প্রশংসা করে।
আগামীতেও প্রবাস মেলা দেশ ও প্রবাসে মানুষের জন্য কাজ করবেন সেই প্রত্যাশা করেন। পাশাপাশি প্রবাস মেলা পত্রিকার পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।