আবু তাহের মিয়াজী, দোহা, কাতার: ২৫ জানুয়ারি ২০২০ শনিবার কাতারে বাংলাদেশি মালিকানাধীন শেয়ারহোল্ডার দ্বারা পরিচালিত নুজুম গ্রুপ উৎসব মুখর পরিবেশে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করে সমুদ্রকন্যার শহর আল-খোর পূরপাল আইল্যান্ড।
আল-খোরের পূরপাল আইল্যান্ড যেন মরুর বুকে চির সবুজঘেরা জলধারা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল বাংলাদেশের সুন্দরবনের কথা। এসময় কোম্পানির সকল ড্রাইভার, কর্ণধার ও অতিথিবৃন্দরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। এতে অংশগ্রহণ করে নুজুম গ্রুপের কর্মকর্তা, শেয়ার হোল্ডার , স্টাফ, ড্রাইভার এবং কাতার প্রবাসী সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দগণ।
সকাল ৯টা থেকে বিকেল অবধি বিরতিহীনভাবে চলে এ আয়োজন। এই ট্যুর প্যাকেজে ছিল সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ ও প্রতিজনের একটি করে নুজুম গ্রুপের লগো সম্বলিত টি শার্ট। বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, উচ্চ লম্ফ ১০০মিটার দৌড়, বেলুন পাঞ্চ, রশি টান এবং বিশেষ আকর্ষণীয় ছিল র্যাফল ড্র।
খেলাধুলার প্রথমেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হাবিব জুবায়ির, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নুজুম গ্রুপের পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম । এরপর সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য দেন নুজুম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন এবং খেলাধুলা পরিচালনা করেন নুজুম গ্রুপের এডমিন ডিরেক্টর হাফিজুর রহমান নাহিদ। আর এই আনন্দ ভ্রমণের পুরো প্যাকেজটি পরিচালনা করেন নুজুম গ্রুপের উদ্যোক্তা ও ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমেদ।
পরে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।