কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবের রিয়াদ বিএনপির উদ্যোগে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রিয়াদের সুলতানায় মানাহিল কমিউনিটি সেন্টারে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান এর সনঞ্চালনায় ও সিনিয়র সহ সভাপতি কারী আ: হাকিমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী বশির সরকার, সহ: সভাপতি আবদুস সালাম কিরন, আলমগীর হোসেন, মীর হাসান মীর, আমজাদ হোসেন, ইয়ার আহমেদ, সিদ্দিক হোসেন রিপন, মাসুদ রানা, মোজাফফর হোসেন, ইলিয়াস হোসেন, জাকির হোসেন, নুরুজজামান সুমন, প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামক জনপ্রিয় দলের জন্ম দিয়েছিলেন। দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি আনতে হলে অন্যয়ভাবে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণ আন্দোলন এবং ঐক্যবদ্ধ সংগ্রাম ব্যতীত তাকে মুক্ত করা যাবে না। সেজন্য সকল দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে রাজ পথে নামতে হবে।
হুমাম হামজার পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী এ সভায় অংশ নেন। সভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি রোগ মুক্তি লাভে দোয়া পরিচালনা করা হয়।