রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১১ নভেম্বর ২০২০, বুধবার। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রতিষ্ঠাতা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এর জন্ম হয়।
সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম ওসমান গনি রাসেল। তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি নানা কর্মসূচিও হাতে নিয়েছে বলে জানান।