প্রবাস মেলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ। তিনি জানান, ৪ নভেম্বর ২০২০, বুধবার জ্বরে আক্রান্ত হলে জুয়েল আইচের কোভিড পরীক্ষা করা হয়। তিনি কোভিড-১৯ পজিটিভ। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুয়েল আইচের স্ত্রী জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি আছে। বর্তমানে তার শ্বাসকষ্ট না থাকলেও তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এছাড়া তিনি কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না এবং খাবারে অনীহা কাজ করছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে তার সুস্থ আছেন।