হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১লা জানুয়ারি ২০২০ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় এস্টোরিয়া বৈশাখী রেষ্টুরেন্ট পার্টি হলে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র জগতের কিংবদন্তী শিল্পী ও প্রেসেডিয়াম সদস্য, চেয়ারম্যান এর উপদেষ্টা আহমেদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ নূর ইসলাম বর্ষন, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, জাতীয় যুব সংহতির সদস্য আবদুল মোতালেব, বলাকার সাবেক সভাপতি আজহারুল হক খোকা, সদস্য এম. আর সেলিম, রিফাত মোল্লা, ফেরদৌস আলম, মো: আলী, আবুল বশর মিলন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মেহেরুন আহমেদ।
পার্টির চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় পার্টির প্রাণ পুরুষ জিএম কাদেরের নির্দেশে প্রবাসের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্টপ্রাপ্তিরা হলেন- সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও উপদেষ্টা আহমদ শরীফ।
সকলের বক্তব্যে মুখে কান্নার প্রয়াসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বিহীন সর্বপ্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এটা আমাদের বড় দুঃখের বিষয়। আগামী দিনে নব নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রাঙ্গার নির্দেশে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সকল কার্যক্রম পরিচালনা করিবে এবং প্রয়াত চেয়ারম্যান এর স্বপ্নের সেই নতুন বাংলা আমরা সবাই মিলে গড়ে তুলব। শিল্পী শাহানাজ বেগম, মোহর খান, কার্নিজ ফাতেমা, ফরিদা বকুল ও প্রিন্স এর সংগীত পরিবেশনে ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক নূর ইসলাম বর্ষন এর স্বরচিত কবিতা পাঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।