মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ড. মোহাম্মদ মুইজ্জু মহোদয়কে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ আম প্রেরণ করেন । ১৭ জুলাই ২০২৫ তারিখে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইং এর যুগ্মসচিব জনাবা বাদুরা সাইদ এর নিকট উক্ত উপহার সমূহ হস্তান্তর করেন। মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ হতে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা