ভেনিস, ইতালি প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার স্থানীয় চিতা মারঘেরা গির্জা হলে ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে মাদারীপুর সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন ও সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল।
প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি পাভেলুর রহমান শফিক খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ইলিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী।
এছাড়াও বক্তব্য রাখেন খোরশেদ মাঝি, আল মামুন ঢালী, জিলানী খলিফা, শাহ আলম হাওলাদার ও জামাল খান। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম নূর হোসেন, হাকিম মাদবর, আজাদ খান ও শেখ রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।