সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন : বাহারাইনে গত শুক্রবার বাহারাইন রিফার একটি হল রুমে রিফা প্রবাসী বাউলশিল্পী গোষ্ঠী আহবায়ক হাসান আহমেদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহারাইন জালালাবাদ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, নান্নু মিয়া, আব্দুলখালেক, আফসার মাহমুদ, অমর মিয়া, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম চুন্নু,বদরুল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলম কোহিনূর, জাকারিয়া শিকদার ,আব্দুল খালেক, লুৎফুর রহমান, আফসার মাহমুদ, বেলাল আহমদ, মিলাদ আহমদ, আব্দুস সালাম, আলী হোসেন, সিদ্দিকুর রহমান, চমক, খোকন মিয়া ,সাইফুর রহমান।
আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘গাড়ি চলে না’, ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’, ‘কোন মেস্তরি নাও বানাইছ’, তার এরকম অসংখ্য গান জনপ্রিয়ত প্রবাসী শিল্পীরা গান গেয়ে প্রবাসীদের মাতিয়ে তোলেন। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করার জন্য এই আয়োজন করা হয়েছে বলে
আয়োজকরা জানান।