প্রবাস মেলা ডেস্ক: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কবিতা পাঠের আসর এর আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নিজস্ব চত্বরে। চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ করেন বাংলাদেশের বিশিষ্ট কবি নজমুল হেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা’র জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ খৃষ্টাব্দে ২৫ জানুয়ারি আর তাঁর প্রয়াণ দিবস ২৯ জুন ১৮৭৩ খৃষ্টাব্দে।