প্রবাস মেলা ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমান এর দাফন সম্পন্ন। তিনি কুমিল্লা সদর থানার বটগ্রামের নিজ বাসায় সোমবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলিইহি রাজিউন)।

মরহুম আইয়ুবুর রহমান এর দাফনের আগে পুলিশ ও সেনাবাহিনীর আলাদা দুটি দল গার্ড অব অনার প্রদান করে। মুক্তিযুদ্ধকালে ও বাংলাদেশ সেনাবাহিনীতে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মৃত্যুকালে তিনি ৫ কন্যা ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার সন্তানেরা সবার কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।