উমর ফারুক হিমেল, সিউল, দক্ষিণ কোরিয়া: বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন সাউথ কোরিয়ার(বিএসকের) উদ্যোগে কোরিয়ান সলনালে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার দেশটির গিম্পুর একটি বাংলোর হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসকের সভাপতি কাজী শাহ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম এসোসিয়েশন অব সাউথ কোরিয়ার সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ত্ব মেক্সিন চৌধুরী। অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন নোয়াখালী সমিতির সভাপতি আরিফুর রহমান, তরুণ উদ্যোক্তা সাব্বির আহমেদ, প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল, বায়েসসহ প্রমুখ ।

অনুষ্ঠানে আসতে পেরে আগত অতিথিরা আনন্দিত , আবেগে আপ্লুত হন। প্রধান অতিথি মেক্সিন চৌধুরী বলেন, গিম্পুতে আজকের এই গেট টুগেদার যেন একখন্ড বাংলাদেশ। আজকের এই বর্ণিল আয়োজনে শপথ হোক সকল বাংলাদেশিরা এক ও অভিন্ন।
উল্লেখ্য, অতিথিবৃন্দ গানে গানে আসর জমিয়ে তুলেছে। মধু মধু কই কই বিষ খাওয়ালা, আমার সোনার বাংলা সংগীত সবাইকে মুগ্ধ করেছে। চলছে একের পর এক পছন্দের গান। অনেকের অনুরোধও রক্ষা করছেন তারা ।
অন্যরা সন্ধ্যার আলো আঁধারে কেউ দাঁড়িয়ে কেউবা বসে আনন্দ উচ্ছাস প্রকাশ করে। গানের তালে তাল মিলানো হালকা পাতলা নাচ, ছবি তোলা, ভিডিও করা, সেলফি, ফেসবুকে লাইভ সবই চলছে। অনুষ্ঠান শেষে সকলে সমস্বরে বলে উঠেন গেট টুগেদার ও মাংস ভোজন অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।