সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের স্বাদ দিতে বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন রায়হান রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় রেস্টুরেন্টের উদ্বোধন করেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় বাহরাইন ও বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী করে তুলতে প্রবাসীদের সাফল্য গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ।
অনুষ্ঠানে আরো উপস্থিত রায়হান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জালালউদ্দিন, কমিনিউটি নেতা মোহাম্মদ শাহাজালাল, রুবেল, শরিফুল আমিন ও সাংবাদিক শরিফুল ইসলাম সহ বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা।
বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সুলভ মূল্যে সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্টুরেন্টটি কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন জালালউদ্দিন । উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।