হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু’র হাতে প্রবাস মেলা। ৫ অক্টোবর শনিবার, নিউইয়র্কের ব্রঙ্কন্স’র খলিল বিরানি রেস্টুরেনেটে এক অনুষ্ঠানের ফাঁকে প্রবাস মেলা’র নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন তার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এশিয়ান অ্যাথলেটিক্স এসোসিয়েশনের লিগাল কমিশন এর মেম্বার, সাফের জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী সদস্য।
অসংখ্য বার স্বর্ণ পদক বিজয়ী আব্দুর রকিব মন্টু ১৯৮৬ সালে পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়েন (১১ ফুট ৯ ইঞ্চি), ১৯৯৩ সালে বুয়েট মাঠে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পোল ভল্ট ও বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক বিজয়ী হন।
সিলেটের কৃতি সন্তান আব্দুর রকিব মন্টু বিজেএমসির হয়ে ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।