রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে দেশের সকল সরকারী-বেসরকারি স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে সকল কিন্ডারগার্টেন (কেজি) স্কুলগুলো। সরকারিভাবে বিভিন্ন পেশার মানুষকে বিভিন্নভাবে সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিতায় স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের খাদ্যসামগ্রী উপহার দিলেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।

৬ জুলাই, ২০২০ সোমবার বিকালে বারশত ইউনিয়নে অস্থায়ী কার্যালয়ে উপজেলার ৮টি কিন্ডারগার্টেন স্কুলের ৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন। প্রতিজনকে ১০কেজি চাউল, ১০টি মাস্ক, ৩টি লাক্স সাবান, ব্লীচিং পাউডার, ২ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১লিটার সয়াবিন তৈল, ২ কেজি চিড়া, ২ কেজি চনা, ৫ কেজি আলু, ১ কেজি ডাল সামগ্রী দেন।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ডিআইএম জাহাঙ্গীর আলম, আল আমিন একাডেমির সভাপতি নুরুল আবছার, আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিয়া এম. করিম, বারশত আইডিয়াল স্কুলের শিক্ষক মো. আজিজ শাহ্ বখতিয়ারপাড়া প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক মোহাম্মদ মোস্তাক শেখ, আল্লামা ইকবাল একাডেমীর শিক্ষক তৌহিদুল ইসলাম,আলহাজ্ব সোলাইমান সওদাগর স্কুলের প্রধান শিক্ষক নিউটন কান্তি নাথ, প্রফেসর জলিল-নাহার স্কুলের শিক্ষক এম. বোরহান উদ্দিন।