প্রেস বিজ্ঞপ্তি: মিথ্যায় কুঠারাঘাত, সত্যের বিনির্মাণে কাজ করা জেলার আলোচিত অনলাইন নিউজ পোর্টাল কক্সট্রিবিউন.কমের পক্ষ থেকে মহেশখালী থানায় ২য় বারের মতো যোগদান করা সাহসি ওসি জনাব দিদারুল ফেরদৌস কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নবাগত ওসির সাথে কক্সট্রিবিউন বার্তা সম্পাদক সাংবাদিক এম বশির উল্লাহ ও নিউজ এডিটর জসিম উদ্দিন মহেশখালীর আইন শৃংখলা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ওসি ফেরদৌস জানান, মহেশখালীর আইন শৃংখলা ঠিক রাখতে প্রতিটি মুহুর্তে পুলিশ সঠিক ভাবে কাজ করে যাবে। এসময় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।