মাহবুবুর রহমান, কোপেনহেগেন, ডেনমার্ক থেকে: বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক কর্তৃক আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব সাকিব সাদাকাত এবং অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব মেহেবুব জাম্মান।

একুশের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডেনমার্ক কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ডেনমার্ক আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব খোকন মজুমদার, সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খাঁন, সাংগঠনিক শামীম খালাশী, অর্থ সস্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল, প্রবাসী কল্যাণ সস্পাদক টি হোসাইন রিপন, সাংস্কৃতিক সস্পাদক আলী হোসেন।এছাড়াও কার্যকারী কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান ও মোহাম্মদ জাম্মান, জুয়েল রানা এবং আরও অনেকে।
শহীদের স্বরণে দোয়া পরিচালনা করেন দূতাবাসের অফিসার জনাব গোলাম মেহেদী।