মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২২, রবিবার ইতালি ভেনিসের মারঘরা সেস্ত্রো স্যোশালে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতিয় সংগীত পরিবেশন, ভাষার গান সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে ভেনিস আওয়ামীলীগ এর এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ভেনিস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথ উপস্থাপনায় জনাব শাহ আলম হাওলাদার ও আজাদ খান ভেনিস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রুহুল আমিন ছৈয়াল সভাপতিত্বে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানতে বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১মিনিটে ইতালি ভেনিস মারঘেরা সেস্ত্রো স্যোশালে অস্থায়ী শহীদ মিনারে পুস্ফস্তবক অর্জন করা হয়।

একুশের বক্তব্য রাখেন লিয়াকত খালাসী ইতালি আওয়ামীলীগের সদস্য, সহ-সভাপতি জিলানী খলিফা।
আরো উপস্থিত ছিলেন কালাম খালাসী, মাসুম খালাসী, মাসুম ছৈয়াল, জাহাঙ্গীর মাদবর, লিটন শেখ, আক্কাস ছৈয়াল, প্রমুখ এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

ভেনিস কা’ফসকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সৌরদাশ গুপ্ত মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে অংশ নেয়।
প্রবাসী বাংলাদেশি সুপরিচিত সংগঠন গুলোর মধ্যে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেজুতি দাশগুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার ক্লাক, হুমায়ুন করিব, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাদ খান সহ সাধারণ প্রবাসী বাঙ্গালীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।