মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার সংযুক্ত আরব আমিরাতের ২টি বাংলাদেশি স্কুলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরিক্ষার ১ম দিন সুষ্ঠুভাবে চলছে। স্থানীয় সময় সকাল ৮ টায় (বাংলাদেশ সময় সকাল ১০-০০টা) আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্ববধানে শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ও দুবাই কন্সুলেটের তত্ত্বাবধানে রাসা আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে।
শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজে ৩৭ জন পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর আনিসুল হাসান জানিয়েছেন, যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২২জন এবং বাণিজ্য বিভাগে ১৫ জন পরীক্ষার্থী রয়েছেন। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার অফিসার মোহাম্মদ ইন্তাজুল হক পরিদর্শক হিসেবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত আছেন।
অন্যদিকে রাসা আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দীন জানিয়েছেন তাঁর কেন্দ্র থেকে এবার ৩১জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। যার মধ্যে ১৫ জন বিজ্ঞান বিভাগ আর ১৬ জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী। রাসা আল খাইমায় স্কুল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কন্স্যুলেট দুবাই’র হেড অব চ্যান্সরি প্রবাস লাবারাং।
উভয় পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীদের মধ্যে কেউ অনুপস্থিত নেই বলে জানা গেছে।